দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান এই অভিনেতা। পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও সংলাপ বলার ধরন তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
তবে শুধু খলচরিত্রেই নিজেকে আটকে রাখেননি মিশা সওদাগর। সময়ের সঙ্গে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। এখনো নিয়মিত সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিং ও বিভিন্ন চলচ্চিত্র-সংশ্লিষ্ট কার্যক্রমে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন তিনি।
এবার তেমনই এক মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন মিশা সওদাগর। বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন অভিনেতা।
মিশা সওদাগর লিখেছেন, ‘কোনদিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারা জীবন আপনার কাছে ঋণি।’
ছটকু আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে কৃতজ্ঞ।’
শুভ জন্মদিন জানিয়ে মিশা আরও লেখেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’
মিশার এই আবেগঘন কথাগুলোতেই স্পষ্ট, ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক ও অভিনেতার নয়। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে ছটকু আহমেদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন মিশা। তাই প্রিয় এই মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন তিনি।
কে